Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৩, ২০২৫

বেনাপোলে রেলওয়ের সেবার মান বাড়াতে গণশুনানি অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
বেনাপোলে রেলওয়ের সেবার মান বাড়াতে গণশুনানি অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা:
বেনাপোলে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় বেনাপোল রেলওয়ে স্টেশনের ইমিগ্রেশন কার্যালয়ের সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসানের সভাপতিত্বে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ।

গণশুনানিতে উন্মুক্ত আলোচনায় স্থানীয় স্টেকহোল্ডাররা যাত্রীসেবা সম্প্রসারণ, আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং রেলওয়ে অবকাঠামো আধুনিকায়নের বিভিন্ন দাবি তুলে ধরেন। বক্তারা বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা ট্রেনের আদলে আরও একটি যাত্রী ট্রেন চালু করে প্রতিদিন সকাল ৬টা থেকে দুইটি ট্রেন চলাচলের দাবি জানান।

বক্তারা বলেন, দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের সিংহভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়। পাশাপাশি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন।

গণশুনানিতে ভারত থেকে আমদানিকৃত পণ্য বেনাপোল বন্দরে খালাস না হয়ে ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরের বসুন্দিয়া বা নওয়াপাড়া স্টেশনে খালাস হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। দ্রুত বেনাপোল রেলওয়ে স্টেশনে পণ্য খালাসের ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা।

এছাড়া বেনাপোল রেলওয়ে স্টেশনকে আইসিটি স্টেশন হিসেবে ঘোষণা, অত্যাধুনিক স্টেশন ভবন নির্মাণ, পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধার্থে প্ল্যাটফর্ম সমান্তরালকরণসহ বিভিন্ন অবকাঠামোগত দাবি উত্থাপন করা হয়।

গণশুনানিতে বক্তব্য দেন বেনাপোল সিঅ্যাণ্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, সহ-সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দীন সরদার, ডিইএন-১ হানিফ হোসেন, ডিটিও হাসিনা আক্তার, ডিসিও গৌতম কুমার কুন্ডু, ডিইই রিফাত শাকিলসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.