সাতক্ষীরা সংবাদদাতা
“যুবার হাতেই দিন বদল” এই শ্লোগানকে সামনে রেখে সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় রোববার সকালে শহরের অদূরে এল্লারচর চিংড়ি খামার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান প্রমুখ।
সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যারা উপস্থিত ছিলেন।
যুব-নেতৃত্বাধীন নেক্সাস শক্তিশালীকরণ এডভোকেসিতে সাতক্ষীরার কমিউনিটি কনসালটেশনের ফলাফল এবং উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এক্টিভিস্টা সাকিব হাসান।
সভায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অংশগ্রহণে চিহ্নিত বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়।
