Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  • যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ
  • যশোরে ডাকাত সরদার গ্রেপ্তার
  • যশোরে সাংবাদিক মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত
  • যশোরে ভবদহ সমস্যা সমাধানে দ্রুত টিআরএম চালুর দাবি
  • প্রেসক্লাব যশোরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনের পদত্যাগ
  • যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ১১৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
  • শার্শায় বিদেশে চাকরির নামে নেয়া টাকা ফেরত চাওয়ায় মারধর : আহত ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ ১১৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreAugust 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ ১১৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। রোববার মামলাটি দায়ের করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম।

এদিকে, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীবকে আটক করেছে পুলিশ। আটক কাউন্সিলর রাজিবকে রোববার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রঞ্জিত রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পালবাড়িগামী রাস্তার ওপর সরকারবিরোধী ও নাশকতাপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, বিদ্যুৎ সরবরাহ ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এ মিছিলের আয়োজন করা হয়।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা একটি ‘জাতীয় শোক দিবস’ লেখা ব্যানার ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যানারটি উদ্ধার করে।

এ মামলার অন্য আসামিরা হলেন: যুবলীগ নেতা নীলগঞ্জ এলাকার অশোক বোস (৪৫), সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার (৫০), সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু ওরফে জার্মান বাবু, কাজীপাড়া এলাকার ফাহিম মোল্লা, রাজীব রায়, স্বপন ভট্টাচার্য্যরে ছেলে শুভ ভট্টাচার্য্য, মাহমুদ হাসান বিপু, জাহিদুল ইসলাম লাবু, কামাল হোসেন পর্বত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, মোয়াজ্জেম হোসেন, বাবুল ওরফে ডিস বাবু, আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলাম, হাজী হাসান, জিল্লুর রহমান মানিক, সাবেক কাউন্সিলর হাজী সুমন, মাহমুদুল হাসান, মাহফুজুর রহমান রুয়েল, শেখ হাসানুর রহমান, মিনহাজুর রহমান, ইকরামুল হক তন্ময়, শুভ গোস্বামী মৃন্ময়, বেজপাড়া এলাকার সন্তোষ দত্তের ছেলে সাগর দত্ত, রেলগেটের তেঁতুলতলা এলাকার ফাহমিদ হুদা বিজয়, ষষ্ঠীতলার সুমন, একই এলাকার এস এম তানভীর আহমেদ রিয়েল, রেলগেটের তেঁতুলতলা এলাকার ইমরান হোসেন, খড়কির আব্দুর রউফ পিন্টু, রেলগেটের আশিকুর রহমান হৃদয়, পোস্ট অফিস এলাকার মাসুদ হাসান কৌশিক, মিশনপাড়া এলাকার রিফাত আরেফিন, রবিউল ইসলাম, চাঁচড়া এলাকার রাহুল, নরেন্দ্রপুরের শ্রীপদ্দি এলাকার নজর আলী খোকা, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, নূর ইসলাম নুরু, শংকরপুরের সাদেক দারোগার মোড়ের আনিস, শংকরপুরের মুরগি ফার্ম এলাকার মিরাজুর ইসলাম অগ্র, রায়পাড়া এলাকার হাসমত, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট বাবুল, গোলপাতা মসজিদ এলাকার খালেদুর রহমান চুন্নু, বড় হৈবতপুর এলাকার আহাদুল ইসলাম ও মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর রাজিবুল আলম, কোদালিয়া মুন্সিপাড়া এলাকার মাস্টার বাহাউদ্দিন, লেবুতলা এলাকার দাউদ হোসেন, বাহাদুরপুর এলাকার রফিকুল ইসলাম ফুল, তরফ নওয়াপাড়া এলাকার ওসমান গনি, উপশহর এলাকার ডা. তবিবর রহমান, শওকত হোসেন রত্ন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, খোজারহাট এলাকার শহিদুর রহমান শহিদ, ডহরপাড়া এলাকার কাজী ফিরোজুজ্জামান, কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান, কাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাফিজুর রহমান হ্যাপি, চুড়ামনকাঠি এলাকার আলতাফ হোসেন সর্দার, চুড়ামনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মুন্না, চুড়ামনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সর্দার রমজান, চুড়ামনকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মতিয়ার রহমান মেম্বার, চুড়ামনকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহাদুজ্জামান নয়ন, চুড়ামনকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, চুড়ামনকাঠি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ মণ্ডল, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকরামুল কবির রবিউল, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুকুল, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইস্রাফিল সর্দার, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শফিয়ার রহমান মেম্বার, তোরাব আলী মিয়া, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিশ্বাস, চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিউজ্জামান হাসু, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, যুগ্ম সম্পাদক জহুর মোল্লা, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওদুদ মোল্লা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মুক্ত, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ দফাদার, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহেদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হাবিবুর রহমান বাবলু, পূর্ব বারান্দীপাড়া সর্দারপাড়া এলাকার রিজন, তসিফুর রহমান, যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস এম আসাদুজ্জামান, লোন অফিসপাড়া এলাকার সাকিব চৌধুরী, খালধার রোডের লুৎফর কবির বিজু, ঘোপ নওয়াপাড়া এলাকার কামাল হোসেন, ঘোপ জেল রোড এলাকার মিলন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাসান মিন্টু, পুলিশ লাইন টালিখোলা এলাকার শাহিন, ষষ্ঠীতলা এলাকার জহিরুল ইসলাম বড়ুয়া, রায়পাড়া এলাকার নুর ইসলাম বাবু, চাঁচড়া মাঠপাড়া এলাকার যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, ষষ্ঠীতলা এলাকার মীর কায়ুম আলী, একই এলাকার পাপিয়া রহমান, আশ্রম রোড এলাকার মুনতাজ, নলডাঙ্গা রোড এলাকার হাফিজুর রহমান নান্টু, বেজপাড়া এলাকার অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মুকুল, নীলগঞ্জের তাঁতীপাড়া এলাকার আজিজুল আলম মিন্টু, বকচর চৌধুরীপাড়া এলাকার সুলতান মাহমুদ পরান, রায়পাড়া এলাকার মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য পীর আলীর ছেলে জসিম ও জহুরুল শেখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    August 31, 2026

    যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

    August 31, 2026

    যশোরে ডাকাত সরদার গ্রেপ্তার

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.