Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৪, ২০২৫

ঘন কুয়াশায় বোরো ধানের বিজতলা নিয়ে দুশ্চিন্তায় জীবননগরের চাষিরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
ঘন কুয়াশায় বোরো ধানের বিজতলা নিয়ে দুশ্চিন্তায় জীবননগরের চাষিরা
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা:
পৌষ মাসের শুরুতে চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে এখানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। তীব্র কুয়াশায় কৃষি জমির ফসলের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বোরো ধানের বিজতলা নষ্ট হওয়ার আশংকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, তীব্র শীত ও ঘন কুয়াশায় অনেক বীজ তলার চারা হলুদ বর্ণ ধারন করে শুকিয়ে যাচ্ছে। নিচু জমিতে তৈরি বিজতলা থেকে আর ১০-১২ দিন পরে কৃষকেরা চারা সংগ্রহ করে জমিতে রোপণ করবেন। ঘন কুয়াশায় বিজতলা থেকে চারা বাঁচাতে অনেকেই পলিথিন দিয়ে ঢেকে রেখেছে।

জীবননগর উপজেলার উথলী গ্রামের চাষি আশরাফুল ইসলাম বলেন, গত তিন ধরে ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বোরো ধানের বিজতলায় ক্ষতির আশংকা দেখা দিয়েছে। যদি এ ধরনের আবহাওয়া আরও কিছু দিন থাকে তাহলে বিজতলা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

গয়েশপুর গ্রামের মান্নান মোল্লা বলেন, আর মাত্র ১০ দিন পরে বিজতলা থেকে চারা নিয়ে ধানের জমিতে লাগানো হবে। কিন্তু ঘন কুয়াশার কারণে চারার আগাগুলো হলুদ হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে এসে লম্বা লাঠি দিয়ে চারার ওপর নাড়া দিয়ে শিশির ফেলে দিতে হচ্ছে। তারপরেও এমন ঘন কুয়াশা আরও কিছুদিন থাকলে চারা শুকিয়ে যেতে পারে।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তীব্র শীত ও কুয়াশায় বোরো ধানের বিজতলায় ক্ষতির আশংকা থাকে। অনেক চারা হলুদ হয়ে যায়, ছত্রাক আক্রমণ করে চারা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কৃষকদের পলিথিন দিয়ে বিজতলা ঢেকে রাখার পরামর্শ দেয়া হয়েছে। সকালে বিজতলার ঠাণ্ডা পানি পরিবর্তন করে দিতে বলা হয়েছে। তাছাড়াও লম্বা লাঠি দিয়ে চারার ওপর জমে থাকা শিশিরগুলো ফেলে দিতে বলা হয়েছে।

এদিকে কনকনে শীত আর ঘন কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.