Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৫, ২০২৫

বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের স্বপন অধিকারীর ছেলে আকাশ অধিকারী (২৫), একই গ্রামের বাবর আলীর ছেলে বাদল হোসেন (২৩) ও কয়ালখালী গ্রামের মফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৬)।

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রায়পুর বাজারের সোহেল স্টেশনারির মধ্যে মাদক সেবনের আসর বসে।

খবর পেয়ে রায়পুর ক্যাম্প পুলিশের একটি দল অভিযান চালিয়ে দোকান মালিক সোহেলসহ আকাশ ও বাদলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। দণ্ডিতরা এলাকায় মাদক কারবারি ও সেবনকারী হিসেবে পরিচিত।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলাব্যাপি মাদক সেবন ও কারবারিদের একটি তালিকা তৈরি হচ্ছে। মাদককে উৎখাত করতে না পারলে গোটা সমাজ অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.