Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা।

শুক্রবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘ভোটের গাড়ি’র প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত।

জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বলেন, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট সম্পর্কেও ধারণা দেয়া হচ্ছে।

তিনি জানান, ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বার্তা পৌঁছে দিতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। দেশের সব জেলায় এ কর্মসূচি চলমান রয়েছে, তারই ধারাবাহিকতায় শুক্রবার সাতক্ষীরায় আসে ‘ভোটের গাড়ি’।

এই প্রচারণার অংশ হিসেবে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়। এ সময় দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী-কুশলীরা।

শীতের সকাল উপেক্ষা করে শিল্পী-কুশলীদের পরিবেশনা উপভোগ করতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জনসাধারণের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট নিয়ে দেশব্যাপি প্রচারণার অংশ হিসেবে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রবেশ করে। এ সময় ভোটের গাড়ির শিল্পী-কুশলীদের স্বাগত জানান জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ

মে ১, ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.