Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফেসবুক পোস্টে নির্বাচন ও সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল নির্বাচন এবং সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি দীর্ঘ কারাবাস, রাজনৈতিক অবমূল্যায়ন এবং পরিবারের ওপর দীর্ঘদিনের চাপকে সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এসব অভিজ্ঞতার কারণে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই এবং সক্রিয় রাজনীতি থেকেও নিজেকে প্রত্যাহার করছেন।

কাজী সালিমুল হক কামাল তার পোস্টে বলেন, ২০১৭ সালে একটি মামলায় কারাবরণ করার পর দীর্ঘ সময় কারাভোগ করতে হয় তাকে। ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি মুক্তি পান। মুক্তির পর মাগুরায় একাধিকবার সফরে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা লক্ষ্য করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনের জন্য মাগুরা-২ আসনে প্রার্থী নির্ধারণে তৃণমূল নেতাকর্মীদের মতামত প্রতিফলিত হয়নি। তার দাবি, স্থানীয় পর্যায়ের অধিকাংশ দায়িত্বশীল নেতা লিখিতভাবে আপত্তি জানালেও সেই মতামত আমলে নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের পুনর্বাসনের প্রবণতা দলীয় সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে পারে। তৃণমূল উপেক্ষিত হলে মাঠপর্যায়ের নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

পরিবারের অনুরোধ ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন।

এ বিষয়ে শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান বলেন, দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কাজী সালিমুল হক কামাল নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.