Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে স্বাস্থ্য-স্যানিটেশন প্রকল্পের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • শ্যামনগরে নতুন কৌশলে শামুক পাচার চেষ্টাকালে জব্দ
  • কোটচাঁদপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
  • শার্শায় লিটারের বদলে কেজিতে ডিজেল বিক্রি : ঠকছেন চাষি
  • পবন হত্যা : মাগুরায় বাবা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন
  • সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • ‘শ্রমিকের হাট’: কেশবপুরে ধান কাটার মৌসুমে ঊর্ধ্বমুখি মজুরিতে চাপে কৃষক
  • বড় বোনের মৃত্যু : সাবেক এমপি রশীদুজ্জামানর প্যারোলে মুক্ত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৫Updated:ডিসেম্বর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা উপজেলা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী।

সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিলো।

তারই প্রেক্ষিতে সকাল ১১ টা ৩০ মিনিটে প্রথমে মনোনয়ন জমাদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহম্মদ আজিজুর রহমান। দুপুর ১ টা ৩০ মিনিটে মনোনয়ন জমাদেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।বিকাল ৩টার সময় জমাদেন সতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার।

বিকেল ৪ টা ৩০ মিনিটে জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (দল থেকে যাকে প্রথম মনোনয়ন দেয়া হয়) স্বতন্ত্র প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

বিকেল ৫ টায় জমা দেন আরেক স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শার্শা উপজেলা কমিটির সভাপতি আবুল হাসান জহির।

তিনি আরো জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা বরাবর জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী ঐক্যজোট মনোনীত বখতিয়ার রহমান মনোনয়ন জমা দিয়েছেন।

যশোর-১ আসন শার্শা উপজেলার এগারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন।

এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার এক লাখ ৫৫ হাজার ৮২৩জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে স্বাস্থ্য-স্যানিটেশন প্রকল্পের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগরে নতুন কৌশলে শামুক পাচার চেষ্টাকালে জব্দ

এপ্রিল ২৮, ২০২৬

কোটচাঁদপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

এপ্রিল ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.