Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিশু বলাৎকার : নড়াইলে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন
  • নড়াইলে সংবাদ সম্মেলনে পিতা হত্যার বিচার চাইলেন মেয়ে
  • যশোরে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
  • টাকা-সম্পদ আত্মসাত : ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন
  • যৌথ বিনিয়োগের নামে টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  • যশোরে পৃথক ঘটনায় শিশুসহ ৮ জন আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যশোর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ক্যাব প্রতিনিধি, এনজিওকর্মী, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে যশোর সার্কিট হাউসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (পিআরএল) এ. এইচ. এম. সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা এবং ভোক্তাদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে স্থানীয় ক্যাব প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

যশোর জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি মো. আব্দুর রকিব সরদার অপুর সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে ক্যাবের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিশু বলাৎকার : নড়াইলে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

    September 7, 2026

    নড়াইলে সংবাদ সম্মেলনে পিতা হত্যার বিচার চাইলেন মেয়ে

    September 7, 2026

    যশোরে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.