Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
  • চোরের উপর রাগ করে. . .
  • রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ডিবির পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সোমবার যশোর কোতয়ালী থানা এলাকার দুটি ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, সোমবার সকালে এসআই রকি মন্ডলের নেতৃত্বে একটি দল কোতয়ালী থানাধীন চাঁচড়া ডালমিল এলাকা থেকে চাঁচড়া-কোর্ট মোড়গামী সড়কের পাশে অভিযান চালায়।

সেখানে ‘রোজা স্টিল অ্যান্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০০ পিস ইয়াবাসহ আলমগীর শেখ (৪৫) নামে একজনকে গ্রেফতার করে। তিনি শহরের মণ্ডলগাতি এলাকার বাসিন্দা।

অপরদিকে, একই দিন মধ্যরাতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডিবির আরেকটি দল ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগনি তলা এলাকায় অভিযান পরিচালনা করেন।

সেখানকার এক চায়ের দোকানের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ বনি আমিন (৩০) নামে এক তরুণকে গ্রেফতার করে। বনি আমিন কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

ডিবি সূত্রে জানানো হয়েছে, ডিবির প্রাথমিক প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন

    September 7, 2026

    চোরের উপর রাগ করে. . .

    September 7, 2026

    রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.