Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
  • জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ
  • শিশু মৃত্যু : কেশবপুরের সেই ক্লিনিক বন্ধ
  • জয়তী সোসাইটির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোরে চৌগাছা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
  • পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়ার মৃত্যুতে যশোরে শোকের আবহ, বন্ধ দোকানপাট মার্কেট

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরেও শোকের আবহ বিরাজ করছে। শহর ও শহরতলী এলাকায় বাজার, শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় শোকের ব্যানার টাঙিয়ে কোরআন তেলাওয়াতও বাজানো হচ্ছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

যশোর শহর ঘুরে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস ঘিরে যশোরের বিভিন্ন স্থানে দোকানপাট বন্ধ রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং মল ও বিপণিবিতান বন্ধ রয়েছে। শোক ও শ্রদ্ধা জানাতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সারাদেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে।

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক ও দেশমাতৃকার সাহসী কণ্ঠস্বর।

সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানানো হয়।

খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক, শ্রদ্ধা ও নীরবতার আবহ বিরাজ করছে। দোকানপাট বন্ধ, দোয়া মাহফিল ও শোক কর্মসূচির মধ্য দিয়ে মানুষ শেষবারের মতো এই রাজনৈতিক নেত্রীকে সম্মান জানাচ্ছেন। যশোর শহরের বড়বাজার, আরএন রোড, কাপুড়িয়াপট্টি, মাইকপট্টিসহ গোটা শহরের প্রায় সব দোকানপাটই বন্ধ রয়েছে। সিটিপ্লাজা, জেসটাওয়ারসহ শপিংমলগুলোও বন্ধ রয়েছে।

বড়বাজারের কামাল অপটিকসের আতিকুর রহমান বাবু জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বড়বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

এদিকে জেলা শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে

মার্চ ১২, ২০২৬

ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী

মার্চ ১২, ২০২৬

জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.