Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
  • চোরের উপর রাগ করে. . .
  • রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রামপাল সংবাদদাতা :
“আমার উপজেলা আমার দ্বায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত” এই স্লোগান রামপাল উপজেলাকে বাল্যবিয়ে শিশু শ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বাল্যবিয়ে মুক্ত, শিশু শ্রম মুক্ত ও স্কুল থেকে ঝরে পড়া মুক্ত ঘোষনা করা হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বাল্যবিয়ে, শিশু শ্রম ও শিশু স্কুল বহির্ভুত ও শিশু স্বাস্থ্য বিষয়ে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঝরে পড়া শিশু পুনরায় স্কুলে ফিরে আসা শিশু ইমন ও তাওহীদ তাদের ফিরে আসার কথা বলে। বাল্যবিয়ে থেকে নিজেকে ফিরিয়ে আনা কিশোরী নাঈমা আক্তার তার অনুভূতি ব্যক্ত করে।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশু শ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত উপজেলা ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান এবং ফলক উন্মোচন ও স্টল ঘুরে দেখেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন

    September 7, 2026

    চোরের উপর রাগ করে. . .

    September 7, 2026

    নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.