Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে কম্বল বিতরণ করেছে সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী, দুস্থ, এতিম ও বয়স্ক মানুষের হাতে কম্বল তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

তিনি বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর পাশাপাশি সাংবাদিক সমাজ প্রায়ই অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করেন। অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতা প্রদানের লক্ষ্যে রিপোর্টার্স ক্লাব কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছেন সেটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ।

নিজস্ব অর্থায়নে রিপোর্টার্স ক্লাব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর প্রচেষ্টার জন্য উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং এ ধরণের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক শের আলী, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য সহকারী শিক্ষক আফজাল হোসেন, শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, লাভলু আক্তার, তাজুল হাসান সাদ, জাহাঙ্গীর আলম শেখ ফারুক হোসেনসহ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.