বাংলার ভোর প্রতিবেদক :
প্রেসক্লাব যশোরের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের দিন ছিলো মঙ্গলবার। নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, তফসিলে বর্ণিত নির্ধারিত সময়ে (সন্ধ্যা ৬ টা) কোনো প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেননি।
একই সাথে চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বচন কমিশন। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা অনুযায়ি, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি দুটি পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচিত হওয়ার পথে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিন জন।
এরা হলেন-নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওহাবুজ্জামান ঝন্টু, যুগ্ম সম্পাদক দুটি পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচিত হওয়ার পথে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী জাহিদ আহমেদ লিটন জয়ী হওয়ার পথে, দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন তহীদ মনি, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।
এছাড়া ৬ টি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ প্রার্থী।
এরা হলেন, আব্দুল ওয়াহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু , এসএম সোহেল ও সফিকুল আলম (সফিক সায়ীদ)।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুলের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
