Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ
  • কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক
  • যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
  • চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে দু’জনের কারাদণ্ড
  • চৌগাছায় সার ডিলারকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
  • জান্নাতুল ফেরদৌস মৌসুমীর বিয়ে ও পরকিয়ার প্রতারণা (পর্ব ১)
  • যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ শার্শার ৫ যুবকের খোঁজ মেলেনি আজও

banglarbhoreBy banglarbhoreSeptember 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা :
ভালো কাজ ও উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া যাওয়ার পথে যশোরের শার্শা উপজেলার পাঁচ যুবক তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন। লিবিয়ায় ভালো চাকরি দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৯ থেকে ১২ লাখ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে সোহাগ নামে এক দালালের বিরুদ্ধে। বিদেশে পাঠানোর পর লিবিয়ায় পৌঁছানোর আগেই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্বজনদের অভিযোগ।

নিখোঁজ যুবকরা হলেন, শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আবু মোছার ছেলে ইয়াসিন আরাফাত, মশিয়ারের ছেলে আনোয়ার হোসেন, আরশাদের ছেলে রানা হোসেন, আব্দুলের ছেলে শাহিন আলম এবং হাসেমের ছেলে মেহেদী হাসান।
নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো কাজের আশায় তারা স্থানীয় দালাল সোহাগের মাধ্যমে লিবিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের অভিযোগ, ধাণ্যখোলা গ্রামের মফিজুরের ছেলে সোহাগ প্রত্যেকের কাছ থেকে ৯ থেকে ১২ লাখ টাকা করে নেন। সোহাগের কথা অনুযায়ী তার বাবা, মা ও বোনের হাতেও টাকা দেয়া হয়েছিল বলে দাবি করেছেন স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, টাকা নেয়ার পর ওই পাঁচ যুবককে বিদেশে পাঠানো হয়। তবে লিবিয়ায় পৌঁছানোর আগেই তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথমদিকে দালাল সোহাগ পরিবারের সদস্যদের সঙ্গে নিখোঁজ যুবকদের কথা বলিয়ে দেয়ার পাশাপাশি তাদের দেশে ফিরিয়ে আনা এবং টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু দীর্ঘ তিন বছরেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। একপর্যায়ে সোহাগও পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে স্বজনদের দাবি।

নিখোঁজদের স্বজনদের আশঙ্কা, দালালচক্র তাদের কোথাও আটকে রাখতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সন্তানদের বিদেশ পাঠাতে জমি-জমা ও সহায়-সম্বল বিক্রি করার পাশাপাশি ধার-দেনা করে টাকা জোগাড় করেছিলেন পরিবারের সদস্যরা। তিন বছরেও সন্তানদের সন্ধান না পাওয়ার পাশাপাশি সেই ঋণের বোঝাও তাদের বহন করতে হচ্ছে। অনেক পরিবার এখন আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।

নিখোঁজ শাহিন আলমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দালালের কথায় ছেলেকে বিদেশে পাঠাতে গিয়ে ঋণের বোঝা মাথায় নিয়েছি। এখন ছেলেকেও হারিয়েছি। স্থানীয় কয়েকজন মাতব্বর শালিশের নামে আমাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিলেও সমস্যা সমাধানে কার্যকর কোনো সহযোগিতা করেননি। দীর্ঘদিন অপেক্ষার পর আমরা পাঁচ পরিবার একসঙ্গে আইনের আশ্রয় নিয়েছি। সরকার সহযোগিতা করলে আমার ছেলেসহ নিখোঁজ যুবকদের খুঁজে পাওয়ার আশা করি।”

অভিযোগের বিষয়ে দালাল সোহাগের বাবা-মা মফিজুর রহমান জানান, বর্তমানে তাদের ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিনি দাবি করেন, সোহাগ লিবিয়ায় রয়েছেন। তবে ভুক্তভোগীদের কাছ থেকে তিনি নিজে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন।

মানবাধিকার কর্মী খায়রুল ইসলাম বলেন, নিখোঁজ যুবকদের উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্যোগ নিলে তাদের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, শার্শার এই পাঁচ যুবক ছাড়াও একই সময়ে লিবিয়া যাওয়ার পথে নড়াইল, বাগেরহাট ও ফরিদপুর জেলার আরও প্রায় ৩৫ যুবক নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দালালচক্রের মাধ্যমে বিদেশে যাওয়ার ক্ষেত্রে মানবপাচারের আশঙ্কা আরও জোরালো হয়েছে।

নিখোঁজ যুবকদের স্বজনরা জানান, তিন বছর ধরে তারা সন্তানদের ফেরার অপেক্ষায় দিন গুনছেন। তাদের দাবি, নিখোঁজদের সন্ধান বের করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ নেয়া হোক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শার্শা থানার উপপরিদর্শক আশিস সরকার বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের বিষয়গুলো যাচাই করে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ

    September 10, 2026

    কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক

    September 10, 2026

    যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.