Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ
  • গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : নার্গিস বেগম
  • চৌগাছায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা
  • শ্যামনগর পৌরসভা বাতিল দাবিতে মানববন্ধন
  • আশাশুনিতে হামলার শিকার সাবেক খেলোয়াড়
  • খুলনার ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য রিয়াদ ডুমুরিয়ায় আটক
  • কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তার অভিযান
  • জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে হামলার শিকার সাবেক খেলোয়াড়

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা :
আশাশুনি থানা থেকে বাড়ি ফেরার পথে স্বনামধন্য ফুটবল কোচ, রেফারি ও ঢাকা বি-লিগের সাবেক খেলোয়াড় কামাল হোসেনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

উপজেলার শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘেরের বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। হামলায় গুরুতর আহত কামাল হোসেন বর্তমানে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন তিনি।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের বিষয়ে থানায় সালিশের দিন ধার্য ছিল। তবে অভিযুক্তরা সেখানে উপস্থিত না হওয়ায় পরে বসার কথা হয়। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে কামাল হোসেন শ্রীউলা গ্রামের ফিরোজ গাজীর বাড়ির পেছনে পাকা সড়কের কাছে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে হামলা চালায়।

কামাল হোসেনের অভিযোগ, অভিযুক্তরা বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার সময় কয়েকজন অভিযুক্ত তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করার চেষ্টা করে এবং গামছা দিয়ে গলা চেপে ধরার চেষ্টা করে। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৭০০ টাকা নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

কামাল হোসেন জানান, শ্রীউলা মৌজায় তার পৈতৃক ও দলিলকৃত প্রায় ৩ বিঘা জমিতে মৎস্য ঘের রয়েছে। ঘের দখলের চেষ্টা ও পূর্ববিরোধের জেরে তাকে দীর্ঘদিন ধরে হয়রানি ও হুমকি দেয়া হচ্ছিল। এ ঘটনায় হেলাল সরদারসহ ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী হেলাল সরদার বলেন, “আমরা থানায় গিয়েছিলাম। পরবর্তীতে বসার জন্য দিন পরিবর্তন করে নিয়েছি। কামাল হোসেনকে মারধরের বিষয়টি আমি জানি না। কে বা কারা তাকে মেরেছে, সেটিও জানি না। এ বিষয়ে আমার বাপ-চাচারা ভালো বলতে পারবেন।”

আশাশুনি থানার এসআই কামরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে শ্রীউলার ঘেরের বিষয় নিয়ে বসার দিন ধার্য ছিল। বিবাদীরা না হাজির না হওয়ায় বসা হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

    September 9, 2026

    গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : নার্গিস বেগম

    September 9, 2026

    চৌগাছায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.