Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩, ২০২৬

কেশবপুরে চারুপীঠের ৪১ শিক্ষার্থী পেল পুরস্কার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
কেশবপুরে চারুপীঠের ৪১ শিক্ষার্থী পেল পুরস্কার
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা

যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির ৪১ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়েছে।

শনিবার দুপুরে শহরের চারুপীঠ একাডেমির কার্যালয়ে চিত্রাংকন, নৃত্য ও হাতের লেখা বিভাগের ৪১ জন কৃতি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলি দাশ। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কৌশিক ব্যানার্জি, মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় বসু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চারুপীঠ একাডেমির সহসভাপতি মানব মন্ডল ও অনুষ্ঠান সম্পাদক শ্রাবণী সাহা।

অতিথিরা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের এ অনুষ্ঠানে ৪১ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.