চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছায় পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ মাগরিব মৎসরাঙ্গা পীর মরহুম আবদুল মাজেদের বাটিস্থ মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মাওলানা বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাষ্টার রহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম এ রহিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ভোর চৌগাছা সংবাদদাতা আব্দুল কাদের, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা এমদাদুল হক, মাওলানা বিল্লাল হোসেন, আব্দুল মান্নান, মাওলানা মিজানুর রহমান, মাষ্টার আজিজুর রহমান, আসাদুজ্জামান মুক্ত, আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্রশিবিরের সাবেক নেতা আবু নাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও তাঁর সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারলে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
