Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
  • পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়
  • পাট বিজ বিক্রি ত্বরান্বিত করতে যশোরে চাষি সমাবেশ
  • জাতীয় সংসদে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অমিত
  • যুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
  • দ্যোতনা’র কবিতাপাঠ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থী ৭ : বাতিল ৬

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। সাথে সাথে ত্রুটি থাকার কারণে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-৫ (মণিরামপুর) আসনে জমা দেয়া ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ ও ৪টি বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন এবং স্বতন্ত্র প্রার্থী ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

অন্যদিকে, মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির এমএ হালিম এবং ১ শতাংশ ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান, এবিএম গোলাম মোস্তফা ও নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ও ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মোক্তার আলী ও এবি পার্টির মাহমুদ হাসান।

এই আসনে দলীয় অঙ্গীকারনামায় সাক্ষীর স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান এবং ঋণখেলাপি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১২, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়

মার্চ ১২, ২০২৬

পাট বিজ বিক্রি ত্বরান্বিত করতে যশোরে চাষি সমাবেশ

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.