Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ
  • কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক
  • যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
  • চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে দু’জনের কারাদণ্ড
  • চৌগাছায় সার ডিলারকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
  • জান্নাতুল ফেরদৌস মৌসুমীর বিয়ে ও পরকিয়ার প্রতারণা (পর্ব ১)
  • যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

banglarbhoreBy banglarbhoreSeptember 10, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৭৪ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। আবেদনকারীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস ও নির্ধারিত ওয়েবসাইট-এই তিন উপায়ে ফল জানতে পারবেন।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন। বোর্ডে গড় পাসের হার ছিল ৬৬ দশমিক ২৭ শতাংশ।

প্রকাশিত ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের জন্য সাত দিনের সময় দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে জমা পড়ে ৭৪ হাজার ৭১৭টি আবেদন। বোর্ডের তথ্য অনুযায়ী, পুনঃনিরীক্ষণের আবেদনে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ইংরেজি বিষয়ে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৫ হাজার ৩৪৩টি করে আবেদন জমা পড়েছে। অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে মাত্র ৪টি।

এ ছাড়া গণিতে ৭ হাজার ১৭টি, উচ্চতর গণিতে ৩ হাজার ৯টি আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে আবেদন হয়েছে ৩ হাজার ৭১৩টি করে। রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও কয়েক হাজার পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। এবারের পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় আগের চেয়ে পরিবর্তন আনা হয়েছে। এর আগে মূলত খাতায় প্রাপ্ত নম্বর ঠিকভাবে যোগ হয়েছে কি না, তা যাচাই করা হতো।

এবার নিয়ম অনুযায়ী খাতা পুনঃনিরীক্ষণের আওতায় আরও বিস্তৃতভাবে মূল্যায়ন করা হচ্ছে। ফলে ফল পরিবর্তনের আশায় থাকা শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল বৃহস্পতিবার সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেখানে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেয়া হবে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, নিয়ম অনুযায়ী পুনঃনিরীক্ষণের কাজ সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ

    September 10, 2026

    কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক

    September 10, 2026

    চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে দু’জনের কারাদণ্ড

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.