Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩, ২০২৬

যশোরে অসহায়, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে অসহায়, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অসহায়, প্রতিবন্ধী ও এতিম শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)। শনিবার যশোর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এদিন পুলিশ সুপার শহরের রায়পাড়া পীরবাড়ী এলাকায় অবস্থিত সাঈদাবানু সূচনা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর আড়পাড়ার মাদ্রাসাতুল মাহমুদ হিফজ, দারুল উলুম শাহপুর, ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা, বাহাদুরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা , কাশিমপুর বাজারের জান্নাতুল বানাত মাদ্রাসা এবং হৈবতপুর দারুণ উলুম তালতলা মাদ্রাসা পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। শীতার্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পুলিশ সুপারের এ মানবিক উদ্যোগে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাতসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

উল্লেখ্য, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে যশোর জেলা পুলিশের এ ধরনের মানবিক কার্যক্রম চলমান রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.