Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৪, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার সকালে টাউন হল ময়দানে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের গায়ে শীতের গরম কাপড় জড়িয়ে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, সারা বাংলাদেশ আজ গণতন্ত্রের মাতার জন্য ক্রন্দনরত। সমগ্র দেশবাসী তার রুহের মাগফিরাত কামনায় প্রার্থনারত। বেগম খালেদা জিয়া বিএনপির নেত্রী ছিলেন, এইটুকু তার পরিচয় নয়।

এই যশোরের স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, মসজিদ, মন্দির, শ্মশান, রাস্তা ঘাট এবং ঘরের বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য আপনারা আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামকে স্মরণ করেন। কিন্তু আমার পিতা এই কাজগুলো করতে পেরেছিলেন, একান্তই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতা এবং সমর্থনের কারণে।

এ সময় বাঙালি জাতির মহান অভিভাবক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।

এদিকে যশোর পৌরসভা শ্রমিক দলের আয়োজনে বাদ জোহর পৌরসভার মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন আলা, পৌরসভা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান, পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.