Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৪, ২০২৬

সামাজিক বনায়নে সাফল্য এনেছে কোটচাঁদপুরসহ ৩টি উপজেলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
সামাজিক বনায়নে সাফল্য এনেছে কোটচাঁদপুরসহ ৩টি উপজেলা
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল বাতাস, কাঠ ও জ্বালানি সরবাহ বৃদ্ধি, জ্বলোচ্ছ্বাস প্রতিরোধ এবং বৈশ্বিক উষ্ণতা রোধে কাজ করছে সামাজিক বন বিভাগ। বিগত ৩ বছরে কালীগঞ্জে ১৭ কিলোমিটার, কোটচাঁদপুরে ৩ কিলোমিটার এবং মহেশপুরে ৬৫ কিলোমিটার বাগান সৃজন করা হয়েছে। সবগুলো বাগান খুবই ভালো আছে বলে জানিয়েছে বন বিভাগ।

কোটচাঁদপুর সামাজিক বন বিভাগের অধিনে কোটচাঁদপুর, কালীগঞ্জ ও মহেশপুর উপজেলায় বাগান সৃজনে উপকারভোগী সদস্য, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সামজিক বনায়ন আজ সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।

মহেশপুর উপজেলার ২০২১-২২ সালে সৃজিত ২৫ কিলোমিটার বাগান পরিদর্শনে এসে বাশঁবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন জানান, বাগানের সুন্দর ও মনোরম সবুজ পরিবেশ, পাখির কিচির মিচির শব্দে মনটা ভরে যায়।

হৃদয়ে এক দারুণ প্রশান্তি অনুভব করি। দূর-দূরান্ত থেকে অনেকেই বাগান দেখতে আসেন। মাঠের কৃষক ও পথচারীরা গাছের ছায়ায় বিশ্রাম নেন। কালীগঞ্জ উপজেলায় ২০২১-২২ সালে সৃজিত ১০ কিলোমিটার বাগান সর্ম্পকে বাগানের সভাপতি সাহেব আলী বলেন এই বাগানের জন্য বনবিভাগকে রাষ্ট্রিয়ভারে পুরষ্কৃত করা উচিত।

২০২৪-২৫ সালে সৃজিত বাগানটি সর্ম্পকে বারোবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসান সাজ্জাত বলেন, এ বাগানটি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সামাজিক বনায়নে সম্পৃত্ত অংশদারগণ আর্থিকভাবে লাভবান হবেন।

কোটচাঁদপুর বন বিভাগ কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলাম জানান সামাজিক বনায়ন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে, গাছের শিতল ছায়ায় কৃষক ও পথচারীরা বিশ্রাম নেয় এবং এর সাথে সম্পৃত্ত সকলেই আর্থিকভাবে লাভবান হয়।

সে কারণে সামাজিক বনায়ন রক্ষা করা ও সম্প্রসারণ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.