Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৫, ২০২৬

চুয়াডাঙ্গায় সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, গ্রেপ্তার -৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
চুয়াডাঙ্গায় সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, গ্রেপ্তার -৩
Share
Facebook Twitter LinkedIn

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষাকালে ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জীবননগর উপজেলার উথলী গ্রামের রাজু হোসেন (২৫), রিয়ন মিয়া (২৬) ও দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের শাওন (২৭)।

গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রাজু ও শাওন। এ সময় তারা পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ করতে থাকে। কিছুক্ষণ বাকবিতন্ডার পরে পুলিশ তাদের ছেড়ে দেয়।

পরে পুলিশের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি চুয়াডাঙ্গায় টপ অব দ্যা নিউজে পরিণত হয়। পুলিশের কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে রোববার চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। এ প্রেক্ষিতে সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার উথলী গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের সোমবার ভোরে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.