চুড়ামনকাটি সংবাদদাতা :
শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার তীরেরহাট শহীদ ইদ্রিস মেমোরিয়াল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চুড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তীররহাট শহীদ ইদ্রিস মেমোরিয়াল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ছাতিয়ানতলা কেইআই সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, দোগাছিয়া আহসাননগর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ঝাউদিয়া মুন্সি মেহেরুল্লাহ একাডেমির প্রধান শিক্ষক আবু কালাম, আব্দুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা পারভিন, আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ইনতাজুল ইসলাম, বাগডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, তীরের হাট মাদ্রাসার সুপার রুহুল আমিন, ফুলতলা আবেদিয়া মাদ্রাসার সুপার, মথুরাপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার, শাহবাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিমুল হোসেন প্রমুখ।
