Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু
  • যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫
  • অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে
  • মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
  • যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
  • যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
  • আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreSeptember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কামরুজ্জামান টিটো :
যশোরে আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম ‘আলী মোটরস’ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের সরকারি সিটি কলেজ মার্কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়।

‘আলী মোটরস’র চেয়ারম্যান জামাল শেখ শোরুমটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএফমোটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল করিম সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএফমোটো বাংলাদেশের জেনারেল ম্যানেজার শামীম আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার ফজলে এলাহী তূর্য, সার্ভিস ম্যানেজার দ্বীপ শংকর, জোনাল সেলস ম্যানেজার আসিফ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া ‘আলী মোটরস’র ডিরেক্টর রিয়াজ শেখ ও রিফাত শেখ এবং স্থানীয় সামাজিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজনে সিএফমোটোর বিভিন্ন নতুন মডেলের মোটরসাইকেল ও বৈদ্যুতিক স্কুটার প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে এসআর ২৫০, এনকে ২৫০, এনকে ৩০০, এসআর ৩০০, সিএলসি ২৫০ এবং জিহো এইই ৭ বৈদ্যুতিক স্কুটারসহ অন্তত ১৫টি মোটরসাইকেল রাখা হয়। নতুন মডেলগুলো দেখতে মোটরসাইকেলপ্রেমী ও বাইকারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

শোরুম উদ্বোধন উপলক্ষে পরে শহরজুড়ে বর্ণাঢ্য বাইক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে যশোরসহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি বাইকার গ্রুপ অংশ নেয়। র‌্যালিতে যশোর রাইডার্স, ভ্যাসপা কমিউনিটি যশোর, ডেঞ্জারাস বাইক রাইডার্স, ক্ষুদ্র বাইক রাইডার্স, মহেশপুর বাইক, নাভারন বাইক রাইডার্স ও লেডি বাইকার যশোরসহ বিভিন্ন বাইকার গ্রুপের সদস্যরা অংশ নেন।

পরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে যশোরসহ আশপাশের বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও বাইকার গ্রুপের অংশগ্রহণে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বাইকার গ্রুপের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে সিএফমোটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সুমন নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে বিভিন্ন বিশেষ অফার ঘোষণা করেন। এর মধ্যে নির্দিষ্ট ফ্রি সার্ভিসিং, যন্ত্রাংশ ও মবিল কেনায় ছাড়, এক্সচেঞ্জ অফার এবং ক্যাশব্যাক সুবিধা রয়েছে বলে জানান তিনি।

রেজাউল করিম সুমন বলেন, মোটরসাইকেলপ্রেমীদের জন্য সিএফমোটো বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি আকর্ষণীয় বিভিন্ন মডেল এবং অত্যাধুনিক নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন মোটরসাইকেল গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে। যশোরে ‘আলী মোটরস’র মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত বিক্রয় ও সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু

    November 3, 2026

    যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

    November 2, 2026

    অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.