Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সনাতন ধর্মাবলম্বী ও শিক্ষকদের সঙ্গে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৪, ২০২৬Updated:জানুয়ারি ১৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে সনাতন ধর্মাবলম্বী ও শিক্ষকদের সঙ্গে অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সনাতন ধর্মাবলম্বী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার সকালে তিনি যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী শীলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। ৩০ বছরেও কোন বহুতল ভবন না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি একটি বহুতল ভবন করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বিদ্যালয়ের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে তিনি যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর বিরামপুরে অবস্থিত রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আরেকটি আলোচনা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা কখনোই হিন্দু-মুসলমান বিবেচনায় কোনো বিভাজন করি না। সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা একটি নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।” তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এতে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি মহাদেব ব্যানার্জি, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সুকুমার রায়, রবি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে অনিন্দ্য ইসলাম অমিত এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এবং স্থানীয় পাগলাদা গ্রামে বিএনপি কর্মী মৃত মুকুল হোসেন এর বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.