Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 16, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বিভিন্ন পয়েন্টে ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় প্রায় ১৭শ’ যানবাহন তল্লাশি করা হয়। নিয়মিত ডিউটির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় ৪৩টি মোটরসাইকেল আটক এবং ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটকের দাবি করা হয় পুরিশের পক্ষে থেকে। সন্ধ্যা ৬টার দিকে অভিযান চলাকালে যশোরের আরএন রোডের ক্ষণিকা হোটেলের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি বলেন, যশোর জেলাজুড়ে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর যশোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ১৫৫ জনকে আটক করা হয়েছিল।

উদ্ধার করা হয়েছিল ধারালো অস্ত্র ও ককটেল। ডিবি পুলিশ ও ট্রাফিক বিভাগের সহায়তায় যশোরের নয়টি থানায় একযোগে মঙ্গলবারও এ বিশেষ অভিযান চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যেকোনো পরিস্থিতিতে দেশকে যেন অস্থিতিশীল করা না হয়, জনগণের জানমালের কোনো ধরনের ক্ষতি না হয় এবং সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুন্না বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান এবং কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।

জানা যায়, যশোর শহরের চারখাম্বার মোড়, জজকোর্ট মোড়, আরএন রোড, দড়াটানা, ধর্মতলা ও নিউমার্কেট এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে চলাচলরত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্দেহ হলে যাত্রীদের দেহতল্লাশিও করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.