Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৬, ২০২৬

যশোরে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ পেলেন দেড়শতাধিক রোগী

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ পেলেন দেড়শতাধিক রোগী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ পেয়েছেন দেড় শতাধিক রোগী। শুক্রবার শহরের বেজপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী পূজা মন্দির কমিটির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট যশোরের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলার মনিরুজ্জামান মাসুম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট যশোরের সদস্য সচিব নির্মল কুমার বিট প্রমুখ। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি দীনেশ বিশ্বাস। সঞ্চালনা করেন মন্দির কমিটির সদস্য সজীব পাল।

উদ্বোধনী বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন মন্দিরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এটা একটা আশাব্যাঞ্জক উদ্যোগ, যা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রান্তিক জনগোষ্ঠীর উপকার বয়ে আনবে। এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন- ‘আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন; তারা নিজেদেরকে আলাদা সম্প্রদায়ের মনে করবেননা। আমরা সবাই যশোরের মানুষ, পরস্পর পরস্পরের স্বজন-সুহৃদ-এই পরিচয় নিয়ে থাকতে চাই। এই পরিচয়ই আমাদের শক্তির জায়গা। এই সম্পর্কটা যদি ধরে রাখতে পারি তাহলে যশোরকে আগামী দিনে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। এই যশোর সবার জন্য উন্নত ও সুন্দর বসবাসের জায়গা হয়ে উঠবে- যে যশোরে সন্ত্রাস ও মাদক থাকবে না, কিশোর গ্যাং-এর দৌরাত্ম্য থাকবে না-যেখানে বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষ- বিভিন্ন রাজনৈতিক দর্শনের ভিন্ন মানুষ থাকবে মিলেমিশে।’ সামাজিক বন্ধনে অটুট সেই সুন্দর ও সমৃদ্ধ যশোর গড়ে তুলতে সবার সহযোগিতা ও সমর্থন চান তিনি।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন ধর্ম ও বর্ণের ১৫৫জন রোগী সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যের ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বেজপাড়া এলাকার তিন চিকিৎসক চট্টগ্রাম বন্দর হাসপাতালের প্রাক্তন উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার এম. কে ঘোষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার দেবব্রত বিশ্বাস দীপ্ত, চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালের মেডিকেল অফিসার দীপ্র সরকার, আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের প্রভাষক ডা. অজন্তা সরকার।

মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন প্যারা মেডিকেল এন্ড টেকনোলজি ফাউণ্ডেশনের শিক্ষার্থীরা।
সহযোগিতা করেন ও উপস্থিত ছিলেন বেজপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী পূজা মন্দির কমিটির উপদেষ্টা রণজিৎ পাল, সহসভাপতি গৌতম ব্যানার্জী, সুদর্শণ বিশ্বাস, সাধারণ সম্পাদক শংকর মল্লিক, সদস্য উজ্জ্বল সাহা, বিপ্লব মন্ডল, বিল্পব কুণ্ডু, উজ্জ্বল বিশ্বাস, অরুণ মজুমদার, ফজলুলি ইসলাম, সঞ্জিত বিশ্বাস, সেলিম উদ্দীন, সাগর দাস, সুজন মল্লিক, অর্পণ ব্যানার্জী, স্পর্শ বিশ্বাস প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.