সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) কমপ্লেক্সে সুন্দরবন অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি, মৎস্য চাষ, গবাদিপ্রাণি এবং জীবিকার ওপর স্থানীয় পর্যায়ের সমন্বয় ও যৌথ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত কর্মশালাটির মূল প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু-সহনশীল জীবিকায়ন: স্থানীয় পর্যায়ের সমন্বয় ও যৌথ পরিকল্পনা’। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক রফিকুল ইসলাম।
কেয়ার বাংলাদেশ, ক্লাইমেট স্মার্ট লাইভলীহুড প্রাক্টিসেসের রিজিওনাল ম্যানেজার লুৎফা পারভীন ও কর্ডএইড’র প্রোজেক্ট কোঅর্ডিনেটর মাসুদ রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ইনোভেশন কেয়ার বাংলাদেশের ম্যানেজার আবিদুল কবিরসহ মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সমবায় ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় বক্তারা সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ ও প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ টেকসই সমাধান বা ‘নেচার-বেসড সলিউশনস’ এর ওপর গুরুত্বারোপ করেন।
