Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৬, ২০২৬

পাইকগাছায় ৪র্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ!

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় ৪র্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ!
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় ৪র্থ শ্রেণীর এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবেশির পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিরোধপূর্ণ এ জমি নিয়ে যেকোন মুহূর্তে অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। ভুক্তভোগী আব্দুল মজিদ প্রতিপক্ষ মনছুর মোড়ল গংদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের পর থানায় অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার গদাইপুরের গোপালপুরে পাইকগাছা-খুলনা সড়ক ঘেষা বিআরএস ১০২ খতিয়ানের ৫২৯ দাগের ৯ শতক জমি নিয়ে স্থানীয় আব্দুল মজিদ পরিবার ও মনছুর মোড়ল পরিবারের মধ্যে বিরোধ চলছে। ইতোপূর্বে দখল চেষ্টা ও হামলা-মামলার ঘটনাও ঘটে। যা নিয়ে মামলা চলমান আছে।

এ বিষয়ে আ. মজিদ জানান, ওই জমি ১৯৩৩ সাল থেকে আমার পরিবারের দখলে এবং আমাদের নামে রেকর্ডও হয়েছে। কিন্তু প্রতিপক্ষ কোন আইন আদালত না মেনে বারবার জমি দখল করার চেষ্টা করছে। সর্বশেষ গদাইপুর ইউনিয়ন পরিষদের অভিযোগ করলে শুনানীর দিন প্রতিপক্ষ হাজির হয়নি বলে থানায় অভিযোগ করেছি।

দখল চেষ্টার অভিযোগ বিষয়ে জানতে চাইলে মনছুর মোড়ল বলেন, আমাদের জমিতে মাটি ভরাটসহ বেড়া দিয়ে সংরক্ষণ করছি।

এ বিষয়ে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দু’পক্ষকে কোন কিছু না করার নির্দেশনা দেয়া হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.