Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৬, ২০২৬

ডুমুরিয়ায় শোভনায় বাড়িতে দুর্ধর্ষ চুরি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
ডুমুরিয়ায় শোভনায় বাড়িতে দুর্ধর্ষ চুরি
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা এলাকায় এক বাড়িতে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সিরাজ শেখের বাড়িতে এ চুরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক ৯টার দিকে রাতের খাবার খেয়ে ওই বাড়ির সকলে শুয়ে পড়েন। ঘরের এক কক্ষে ছিলেন সিরাজ শেখ স্ত্রীসহ আর অন্য কক্ষে ছিলেন ছেলে আবু সাইদ শেখ ও তার স্ত্রী। পরদিন শুক্রবার সকালে ওই বাড়ির কারো কোন সাড়া-শব্দ ছিল না।

এরই মধ্যে আশপাশের লোকজন গিয়ে দেখতে পান তাদের ঘরের দরজা খোলা আর মেঝেতে এলামেলো অবস্থায় তারা পড়ে আছে। এছাড়া ঘরের কাপড় চোপড়, সোকেস-আলমারি তছনছ করা।

এক পর্যায়ে তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহত চার জনের মধ্যে সিরাজ শেখ ও তার স্ত্রী রক্তাক্ত জখম হয়েছেন এবং তারা অচেতন। ফলে ওই বাড়ি থেকে কি পরিমাণে টাকা বা জিনিসপত্র চুরি হয়েছে তা জানা যায়নি।

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ শেখ জানান, ধারণা করা হচ্ছে, বিশাক্ত চেতনা নাশক দ্বারা এ চুরি হতে পারে। বাড়ির মালিক সিরাজ শেখ জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে ভর্তি। তিনি সুস্থ্য না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

তবে তিনিসহ তার স্ত্রী বেদম মারপিটের শিকার হয়েছেন। এ বিষয়ে ডুমুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, এ ধরনের খবর আমি এখানো জানতে পারিনি। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.