Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাপ্পি আমি নির্বাচিত হলে এলাকায় কাউকে ডন বানাবো না

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আমি বিজয়ী হলে সংসদীয় এলাকায় কাউকে ডন বানাবো না, বরঞ্চ সাংবাদিকসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সাথে নিয়ে কাজ করে যাবো।

তিনি রোববার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে দেশ-জাতির কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে দুর্গম এ অঞ্চলে উন্নয়ন কাজ করতে পাঠিয়েছেন। এ সময় তিনি উন্নয়ন কাজ ও সমাজের কল্যানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করেছেন।

জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মতামত দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, সুন্দরবন ঘেষা (পাইকগাছা-কয়রা) উপকূলীয় এ সংসদীয় এলাকায় নদী ভাঙন রোধ, টেকসই ভেঁড়িবাধ নির্মাণ, সুপেয় পানি ব্যবস্থাপনাসহ অ-সমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।

আ.লীগের নাম উল্লেখ না করে তিনি আরোও বলেন, একটি রাজনৈতিক দলের দুষ্টরা বাদে যে সব কর্মী ও সমর্থরা এলাকার মানুষের সাথে মিশে আছে, আমরা তাদের অধিকার বঞ্চিত করব না, বরঞ্চ তাদের নিরাপত্তা দিয়ে রাখব।

এছাড়া নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সে জন্য যাদের নামে কোন মামলা নেই, সেসব নিরাপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে হয়রানি না করতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামূল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, আইনজীবী সমিতির সভাপতি জেলা বিএনপি নেতা অ্যাড. আ. সাত্তার, পৌর সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, লিটু মিয়া খাঁন, মোস্তফা মোড়ল, সেলিম রেজা লাকি, রুহুল কুদ্দুস, টুকু, শহীদ, ছাত্রনেতা রাশেদুজ্জামান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.