Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৯, ২০২৬

রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে : শারমীন এস মুরশিদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে : শারমীন এস মুরশিদ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যা ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে গণভোটের জনসচেতনতামূলক মক ভোটিংয়ের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষ মানুষ নই, আমি তো গণভোটের পক্ষের মানুষ। গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে নতুন ব্যবস্থা। গণভোট মানে সকল রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। এটার পক্ষে কেউ নিরপেক্ষ থাকা যায় না।

গণভোটে রাজনীতিক দলগুলোকে সম্পৃক্ততার কথা উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের মতো করেই প্রচারণা করবে। তবে এটা রাজনৈতিক বিষয় না। আমরা তো আশা করবো রাজনৈতিক দলগুলোও হ্যা ভোটের পক্ষে, কারণ এটাতেও তাদের স্বার্থ জড়িত রয়েছে।

সকলে মিলে গণভোটের পক্ষে কাজ করবো। তারা যদি গণঅভ্যুত্থানকে সম্মান করে, স্বীকৃতি দেয়, ছেলেমেয়েদের ত্যাগকে শ্রদ্ধা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে; তাহলে তারাও গণভোটের পক্ষে থাকবে।’

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণভোটের মক ভোটিং কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা।

এরপর গণভোটের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে গণভোটের মক ভোটিংয়ে ভোট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গির আলমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলার আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সাথে মতবিনিময়কালে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমি দীর্ঘদিন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করছি।

বাংলাদেশের ইতিহাসে একই সাথে গণভোট ও সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন শান্তিপূর্ণ করতে বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধিদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠ পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন তিনি।

সাথে সাথে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে প্রচারণা চালানোর বিষয়ে তাগিদ দেন। তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদি কাঠামো দূর করতে, দেশ সামনের দিকে এগিয়ে নিতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে।

জাতি হিসেবে আমাদের দুর্নীতি পরায়ণ মানসিকতারও কঠোর সমালোচনা করেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.