Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৯, ২০২৬

মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে যশোরে সেমিনার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে যশোরে সেমিনার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উপলক্ষে যশোরে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও মানুষ বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র, যশোরের উদ্যোগে সোমবার বিকেলে যশোর ইনস্টিটিউটে এ সেমিনারের আয়োজন করা হয়। সাহিত্য, সংস্কৃতি ও মননচর্চায় আগ্রহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিন্তা প্রকাশের সভাপতি মফিজুর রহমান রুন্্ন। প্রবন্ধে তিনি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার পটভূমি, উদ্দেশ্য ও ঐতিহাসিক ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মোহাম্মদ শামছুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও কথাশিল্পী পাভেল চৌধুরী, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশিদ, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার সাজেদ রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিন্তা প্রকাশের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

সেমিনারে বক্তারা বলেন, ১৯২৬ সালে বুদ্ধির মুক্তি আন্দোলনের অংশ হিসেবে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। সমাজটির মূল লক্ষ্য ছিল ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও মানবিক মূল্যবোধকে সাহিত্য ও মননচর্চার মাধ্যমে প্রসারিত করা।

মুসলিম সাহিত্য সমাজ এ দেশের বুদ্ধিবৃত্তিক ইতিহাসে একটি মাইলফলক। সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমে সমাজকে আলোকিত করার যে প্রয়াস মুসলিম সাহিত্য সমাজ নিয়েছিল, তা আজও প্রাসঙ্গিক।

শতবর্ষ পূর্তির এই সময়ে সেই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের সবার। বক্তারা, মুক্তবুদ্ধি, মানবতা ও প্রগতিশীল চিন্তার ধারাবাহিকতা রক্ষায় এমন আলোচনা ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.