Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২০, ২০২৬

কোটচাঁদপুরে কৃষি মেলা শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২০, ২০২৬
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে কৃষি মেলা শুরু
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হলো উপজেলা অঞ্চলের কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা দেয়া এবং কৃষিখাতকে স্বাবলম্বী করা।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচে।

কোটচাঁদপুরের কৃষক তাদের পরিশ্রমে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় খাদ্যশস্য রপ্তানি করেন। সরকারের প্রদত্ত সার, বিজ ও কীটনাশকসহ বিভিন্ন পরামর্শ কৃষকদের সহায়তা করছে।

ইউএনও আরও বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা উৎপাদিত ফসল দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছেন। বাংলাদেশ কৃষিতে বিপ্লব ঘটিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন।

মেলায় বিশেষ অতিথি ছিলেন, সিকদার মোহাম্মদ মুহায়মেন আক্তার, অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ, জিল্লুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আসাদুউজ্জামান, মডেল থানার অফিসার ইনচার্জ, আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ইনকিলাব সংবাদদাতা, আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় উৎপাদিত খাদ্যশস্য, ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য প্রদর্শন করেন। মেলার ১২টি স্টলে কৃষকের উৎপাদিত পণ্য প্রদর্শিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার টিপু সুলতান।

মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দর্শনার্থীর বিভিন্ন শ্রেণির মানুষ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.