Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
  • জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ
  • শিশু মৃত্যু : কেশবপুরের সেই ক্লিনিক বন্ধ
  • জয়তী সোসাইটির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোরে চৌগাছা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেইউজের দোয়া

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের পর বেগম জিয়া এদেশে বুর্জোয়া গণতান্ত্রিক রাজনীতির আইকন, ধ্রুবতারা। বেগম জিয়া একমাত্র ব্যক্তি যার এক ছেলের মৃত্যু হয়েছে, এক ছেলের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে, বাড়িছাড়া করা হয়েছে, দল ধ্বংস করতে চাওয়া হয়েছে তবু তাকে ভেঙে ফেলা যায়নি। তাইত তিনি আপসহীন দেশনেত্রী।

তাই আমাদেরকে বেগম জিয়ার রাজনীতি ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে মঙ্গলবার প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন বক্তারা।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান, রাইটস যশোরের সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, সাংবাদিক নেতা নুর ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সাবেরুল হক সাবু ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শেখ দিনু আহমেদ, যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইন, তহীদ মনি, শহিদ জয়, কেএম রফিক, ড্যাব নেতা ডা. রবিউল ইসলাম তুহিন, ডা. আতাহার তুর্য্য, ডা. তাহমিদ উর রহমান প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক সোলায়মান হোসেন সোহেল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক

মার্চ ১২, ২০২৬

শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে

মার্চ ১২, ২০২৬

ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.