Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন
  • পাচার রোধ ও আন্তর্জাতিক বাজারের কারণেই জ্বালানি তেলের মূল্য সমন্বয় : ঝিনাইদহে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত
  • দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবকদলের মিছিল
  • নড়াইলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
  • শালিখায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কেশবপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • রামপালে ড. ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • মহেশপুরে বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকের হাতে প্রাণ যায় নিঝুমের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চিকিৎসক সংকটে বঞ্চিত রোগীরা

banglarbhoreBy banglarbhoreSeptember 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা

যশোরের শার্শায় দিনদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, মাত্র ২০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৬২ জন ডেঙ্গু রোগী। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাধারণ ভাবে জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। রক্ত পরীক্ষা করে দেখা যাচ্ছে, জ্বর নিয়ে ভর্তি হওয়া রোগীদের বেশির ভাগই ডেঙ্গু রোগে আক্রান্ত।

৫০ শয্যা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান মাত্র ৮ জন এমবিবিএস ডাক্তার কর্মরত রয়েছেন। রোগীদের চিকিৎসা সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন। প্রতিদিন শত শত রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ডাক্তার সংকটের কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে মেডিসিন, শিশু বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার নেই।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে রোগীদের চাপ অনেক বেশি। তার মধ্যে বেশির ভাগ ডেঙ্গু রোগী। জনসংখার দিক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও রোগীর তুলনায় এখানে ডাক্তার সংকট রয়েছেন। রোগীদের দাবি দ্রুত এ হাসপাতালে মেডিসিন, শিশু বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার নিয়োগ দেয়া হোক।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তৌফিক পারভেজ বলেন, গত ২০ দিনে হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে ৪৮ জন রোগী হাসপাতালের ফ্রি ওষুধ খেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও অন্তত ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগ থেকে বাঁচতে সরাইকে সচেতন হতে হবে। ঘুমানোর আগে সর্বদা মশারি ব্যবহার করতে হবে। এবং বাড়ির চারপাশ পরিস্কার রাখতে হবে। কোথাও নোংরা পানি জমতে দেয়া যাবে না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন

    September 23, 2026

    পাচার রোধ ও আন্তর্জাতিক বাজারের কারণেই জ্বালানি তেলের মূল্য সমন্বয় : ঝিনাইদহে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

    September 23, 2026

    দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবকদলের মিছিল

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.