Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২১, ২০২৬

পাইকগাছায় রান্না ঘর থেকে বিধবা মহিলার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার!

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় রান্না ঘর থেকে বিধবা মহিলার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার!
প্রতিকী ছবি, এআই নির্মিত।
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় ষাটোর্ধ এক বিধবার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে কোন এক সময় উপজেলার সোলাদানার দীঘা গ্রামের প্রয়াত ফনিন্দ্র ( আমিন) সানার স্ত্রী শ্রীলেখা সানাকে দুর্বৃত্তরা রান্না ঘরে কুপিয়ে হত্যা করে চলে যায়।

বুধবার সকাল ১০টার দিকে প্রতিবেশির ডাকাডাকিতে কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে জানান, নিহতের শরীরে কোঁপের দাগ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

খোজ নিয়ে জানা গেছে, নিহতের ১ ছেলে ঢাকায় চাকরি করেন ও ১ মেয়ে সাতক্ষীরায় বাস করেন। বাড়িতে তিনি একাই থাকতেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের পিছনে জমির বিরোধ বা অন্য কোন রহস্য লুকিয়ে আছে কিনা সেটা নিশ্চিত করে কিছু বলতে পারেনি। রহস্য উন্মোচনে পুরোদমে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।

ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, নিহতের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরোও বলেন এ ঘটনাটি নিয়ে পুলিশ তৎপর রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.