Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক
  • যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
  • যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী
  • স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
  • কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreSeptember 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে যশোর জেলা যুবদল।

মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে।

দেশের গণতান্ত্রিক যাত্রাকে নস্যাৎ করতে দেশবিরোধী চক্র অপতৎপরতা শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে  দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

অতীতেও বিএনপি জনগণের ভোটে যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, একই ভাবে দেশবিরোধী চক্র অপতৎপরতা চালানোর পাঁয়তারা করলে  জনগণ তাদেরকে প্রতিহত করে। বিএনপির সাথে জনগণ আছে, কোন সন্ত্রাসী নেই। তাই দেশে কোন প্রকার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হলে জনগণ তাদেরকে প্রতিহত করবে।

বক্তারা দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যশোরের মাটিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নেই।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম আরিফ, ইমদাদুল হক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ। সমাবেশে শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক

    November 24, 2026

    যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই

    November 24, 2026

    যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.