Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় বসেই যশোরে চালান ইয়াবার কারবার
  • যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • তারেক রহমানের আগমন ঘিরে যশোরবাসীর প্রত্যাশা
  • যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • স্বপ্নচারী সমাজ কল্যাণ সংস্থার মেধাবৃত্তি : ৩০২ শিক্ষার্থীকে সনদ প্রদান
  • যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষায় শারীরিক সক্ষমতা যাচাই অনুষ্ঠিত
  • যশোরে ‘স্পাইডার শামীম’ আটক, স্বর্ণালংকার উদ্ধার
  • যশোরে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে শহরের মণিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহিম শামীম। এ সময় সংগঠনের শহর শাখার অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে আহমেদ ইব্রাহিম শামীম বলেন, “২০ জানুয়ারির শাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী ও মব সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করেছে। আমরা একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলাম, যেখানে সকলের সমান অধিকার থাকবে। কিন্তু আজ দেখা যাচ্ছে, একটি স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানও মবের চাপে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দাবি অনুযায়ী অনতিবিলম্বে শাকসু নির্বাচন কার্যকর করতে হবে। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে মব সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন তৌহিদুর জামান। তিনি বলেন, “ডাকসু, জাকসু, চাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গণতান্ত্রিকভাবে ছাত্রশিবিরকে নির্বাচিত করেছে। একই ধারাবাহিকতায় শাকসুতেও শিক্ষার্থীদের সমর্থন দেখে একটি পক্ষ তা মেনে নিতে পারেনি। ফলে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে নির্বাচন স্থগিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দিতে শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় বসেই যশোরে চালান ইয়াবার কারবার

এপ্রিল ২৫, ২০২৬

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এপ্রিল ২৫, ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে যশোরবাসীর প্রত্যাশা

এপ্রিল ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.