বাংলার ভোর প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত এক সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা নবনির্বাচিত নেতাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য আহসান কবীর, এম আইউব, আকরামুজ্জামানসহ অন্যরা। এ সময় প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দফতর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং সদস্য রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এসএম সোহেল ও তৌহিদ জামান উপস্থিত ছিলেন। গত ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের নির্বাচন ও সাধারণ সভা আয়োজনের জন্য গঠিত আহ্বায়ক কমিটি এ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
