Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে লাঙলের প্রচারণা শুরু

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে ঢাক-ঢোল বাজিয়ে মিছিলের মাধ্যমে প্রচারণায় নামেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী।

প্রচারণা শুরুর আগে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে খবির গাজী বলেন, আমরা নির্বাচনে নেমেছি বিজয়ের জন্য। জনগণের সেবা করার মানসিকতা নিয়েই আমি মাঠে আছি। আমার সাধ্যমতো আমি ভোটারদের কল্যাণে কাজ করে যাবো। আপনারা সুসংগঠিত হয়ে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় লাঙল প্রতীকের বার্তা পৌঁছে দিন।

নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে যার যা প্রয়োজন আমাকে জানাবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে জিততে চাই।

আলোচনা সভা শেষে বাদ্যযন্ত্রের তালে তালে একটি বর্ণাঢ্য মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়।

প্রথম দিনের এই প্রচারণায় খবির গাজীর সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহাবুব আলম বাচ্চু, জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ্, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন, সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক আব্বাস আলী মোল্যা, যুবসংহতির সম্পাদক ইদ্রিস আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.