Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা
  • ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের
  • আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি
  • যশোরে নগর বিএনপির শুভেচ্ছা মিছিল
  • প্রধানমন্ত্রীর আগমন মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
  • যবিপ্রবির আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী
  • উলাশীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল

মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নের কাজ করবো : আব্দুল কাদের
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যশোর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এক বিশাল প্রচার মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে খুলনা বাসস্টান্ডে গিয়ে শেষ হয়।

মিছিলের পূর্বে দুপুর থেকে সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঈদগাহ মোড়ে সমবেত হতে থাকেন। বিকেলে প্রার্থী আব্দুল কাদের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং  লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন কামনা করেন।

ঈদগাহ ময়দানে মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক নূর-ই-আলী নূর আল মামুন। বক্তৃতা করেন যশোর-৩ আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থী আব্দুল কাদের, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি মুহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী,শহরের ভারপ্রাপ্ত আমির মাওলনা ইসমাইল হোসেন প্রমুখ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বলেন, মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।  মানুষের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই এই সদর উপজেলাবাসীর উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা হবে। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত, আমাদের আত্মসামাজিক ব্যবস্থাকে আরও উন্নত এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করা হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখবো এবং কৃষকদের যে সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করবো। ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

এপ্রিল ২৪, ২০২৬

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের

এপ্রিল ২৪, ২০২৬

আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন

এপ্রিল ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.