Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেপ্তার ২
  • আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : নড়াইলে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু
  • ঝিকরগাছা মহিলা কলেজে ক্লাস উদ্বোধন
  • লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
  • যশোরে দুই যুবলীগ নেতা আটক
  • যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : নড়াইলে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু

banglarbhoreBy banglarbhoreSeptember 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকালে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন তারা মিয়া শেখের ছেলে হাসান শেখসহ ১১ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবেদ আলী ও সোহেল মেম্বার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসছিল। এর জেরে বুধবার সকালে সোহেল মেম্বার ও আবেদ আলী শেখের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সোহেল মেম্বার পক্ষের হাসান শেখসহ দুই পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে খুলনা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর বুধবার দিবাগত রাতে হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা যান। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেপ্তার ২

    September 24, 2026

    ঝিকরগাছা মহিলা কলেজে ক্লাস উদ্বোধন

    September 24, 2026

    লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.