Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
বেনাপোলে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আসরের নামাজের পর মিছিলটি বেনাপোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে বন্দরনগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

এ সময় মাওলানা আজিজুর রহমান হাত নেড়ে বেনাপোলবাসীকে শুভেচ্ছা জানান। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘দেশ ও জাতির এই সঙ্কটময় সময়ে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান সেই নেতৃত্বের প্রতীক। তার হাত ধরেই ইনশাআল্লাহ এ এলাকার মানুষ ন্যায়বিচার ও উন্নয়নের স্বাদ পাবে।’ এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি হযরত মাওলানা রেজাউল করিম।

পথসভায় বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলাম বলেন, ‘মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে যশোর-১ (শার্শা) আসন হবে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ।

গণমিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার সেক্রেটারী হযরত মাওলানা ইউসুফ আলী, মাওলানা ইলিয়াছ রহমান, মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, যুবনেতা, ছাত্রনেতা এবং বিপুল সংখ্যক সর্বস্তরের জনসাধারণ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.