Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৪, ২০২৬

মাগুরায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাগুরায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় মাগুরা শহরের ভায়নার মোড়ে অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কার্যালয়ে ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব রহমান মিলটনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় মনোয়ার হোসেন খান বলেন, “অনেক নিপীড়ন ও অত্যাচারের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। তিনি জীবদ্দশায় দেশের মাটিতে আসতে পারেননি। নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তিনি লাশ হয়ে দেশে ফিরেছিলেন।”

অনুষ্ঠানের শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দোয়া মাহফিল শেষে ভায়নার মোড় গোল চত্বরে একটি শোক র‌্যালি বের করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.