Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের বিশাল জনসভা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের বিশাল জনসভা
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টা থেকে শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভা শেষে উপস্থিত হাজার হাজার নেতা কর্মী ও সামার্থকদের নিয়ে ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিশাল একটা মিছিল শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী মিছিল সহকারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাবেত হয়। এসময় “১২তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন”, “মনিরুজ্জামান ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক”, “শ্যামনগর উপজেলাবাসী বেধেছে জোট তারা দেবে ধানের শীষে ভোট”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় গোটা শ্যামনগর সদর এলাকা।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জনসভায় উপস্তিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাতক্ষীরা-৪ ধানের শীষের প্রার্থী মনিরুজ্জামান, কৃষক দল কেন্দ্র কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান, জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, বিএনপি নেতা গাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক নাসিম ফারুক খান মিঠু, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাসুদুল আলম, উপজেলা বিএনপির অন্যতম নেতা জহরুল হক আপ্পু, পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. নুরুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, পুজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দেবব্রত ব্যানার্জি সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.