Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির জেনারেল হাসপাতাল কমিটি গঠন
  • ইসলাম হত্যা : আ#সামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন, বিক্ষোভ
  • ৮ মাসে যশোরে ৯৭ হত্যাকাণ্ড, ২০টির কারণ অজানা
  • একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে : যশোর নগর বিএনপির সমাবেশে বক্তারা
  • আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড আশাশুনি
  • ট্রেনের ধাক্কা : দাওয়াত খেতে যাওয়া হলোনা দুই চাচাতো ভাইয়ের
  • যশোরে সহকারী শিক্ষকের সুপারিশপ্রাপ্তের ১০৬ নিয়োগ অনিশ্চিত
  • যশোর ও ঝিনাইদহে ট্রেন দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে : যশোর নগর বিএনপির সমাবেশে বক্তারা

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে যশোর নগর বিএনপি। শনিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে বিপদে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। বিগত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুই পরাজিত শক্তির ঐক্য দেখেছি। দেশের মানুষ এক পরাজিত শক্তিকে ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে এবং আরেক পরাজিত শক্তিকে চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত করেছিল। এই দুই শক্তির ঐক্য আমরা নির্বাচনের পূর্বে দেখেছি, তাদের এই ঐক্য অনেক পুরাতন।

স্বৈরাচার এরশাদের হাত ধরে ১৯৮৬ সালে তারা দেশের মানুষের সাথে বেঈমানি করে নির্বাচনের অংশ নিয়েছিল। ঠিক একইভাবে ১৯৯১ সালে দেশের প্রথম নির্বাচিত  নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারকে অস্থিতিশীল করার জন্য ১৭২ দিনের হরতাল করেছিল এই দুই পরাজিত শক্তি। তাই এই দুই পরাজিত শক্তি সুযোগ পেলেই ঐক্যবদ্ধ হবে এটিই স্বাভাবিক। তাদের মুখে ফ্যাসিস্টের বিপক্ষে কোন কথা নেই। তারা বিএনপিকে নিয়ে কথা বলতে ব্যস্ত।

নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন, নগর ছাত্রদল নেতা নিয়াজ মাহমুদ শিশির প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ গণতন্ত্রের বিজ বপণ করেছেন, সেই বিজ থেকে গণতন্ত্রের চারা গজিয়েছে। গণতন্ত্রের চারাকে সুরক্ষা দেয়ার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। দেশের মানুষ ধানের শীষ প্রতীককে সমর্থন দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসন উপহার দিয়েছে। তাই সরকারকে সফল করতে দলের নেতাকর্মীদের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ব্যর্থ হলে, দেশের অস্তিত্ব প্রশ্নের সম্মুখিন হবে। যারা কখনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিশ্বাস করেনি তারাই চায়না এই সরকার সফল হোক। তারা কারা? দেশে এবং দেশের বাইরে থাকা কেউ আমাদের অচেনা নয়। তাই সকলকে সর্তক দৃষ্টি রাখতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আইন তার স্বাভাবিক গতিতে চলবে। সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসেবে এবং মাদক কারবারিদেরকে মাদক কারবারি হিসেবে বিবেচনা করা হবে। এক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় কিংবা ধর্ম বিশ্বাসকে নিয়ে আসার কোন সুযোগ নেই। আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা করবে না। যুবলীগ, স্বেচ্ছাসবক লীগ, ছাত্রলীগ যা করেছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলকে সেটি করতে দেয়া হবে না। কারণ আমাদের দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণের। সেই কাজটি আমরা করার জন্য চেষ্টা করছি।

সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম। সমাবেশ শেষে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনিহারে গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির জেনারেল হাসপাতাল কমিটি গঠন

    September 26, 2026

    ইসলাম হত্যা : আ#সামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন, বিক্ষোভ

    September 26, 2026

    ৮ মাসে যশোরে ৯৭ হত্যাকাণ্ড, ২০টির কারণ অজানা

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.