Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৬, ২০২৬

জামায়াত প্রার্থীর অভিযোগ মিথ্যা দাবি করে বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলন

যশোর-২ আসন
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
জামায়াত প্রার্থীর অভিযোগ মিথ্যা দাবি করে বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জামায়াত ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী মুন্নি বলেন, গত ২৫ জানুয়ারি জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ তার নারীকর্মীদের মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ অসত্য ও ভোটের মাঠে ফায়দা লুটার অপকৌশল মাত্র। তিনি দাবি করেন ঘটনাস্থল ঝিকরগাছার কীর্তিপুর গ্রামে জামায়াতের নারী কর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা ও শ্লীলতাহানির কোন ঘটনা ঘটেনি।

এমনকি কারও মোবাইল বা ব্যাগ ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে ওই দিন জামায়াতের কয়েকজন নারী কর্মী তার (প্রার্থী মুন্নি) বাড়িতে যান। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট না দিলে ‘মোনাফেক’ ও ‘জান্নাত বঞ্চিত’ হওয়ার মতো উসকানিমূলক মন্তব্য করেন। এ সময় জামায়াত কর্মীদের কাছে তার দেবর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কল্লোল ব্যাখ্যা চাইলে কিছু কথাবার্তার পর ঘটনাটি সেখানেই শেষ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে সাবিরা সুলতানা মুন্নি আরও বলেন, এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াত প্রার্থী মিথ্যা অভিযোগ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন। এমনকি নারীদের শ্লীলতাহানি করার যে অভিযোগ করা হয়েছে তা অত্যন্ত অপমানের। নারী প্রার্থী হিসেবে যেখানে নারীদের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতি দিচ্ছেন তখন এমন নোংরামি নির্বাচনী মাঠে ঘায়েল করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি।

মুন্নি দাবি করেন, তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে একটি কুচক্রিমহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণা চালাচ্ছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত সত্য দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা উপজেলা যুবদলের সভাপতি আরাফাত কল্লোলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.